আর্থ উপদেষ্টা বলেন,‘ মহার্ঘ ভাতার ঘোষণা কে দিলো? কে দিয়েছে তা আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে এমন প্রস্তাব এলে সিদ্ধান্ত নেবো। মহার্ঘ ভাতা দেবো কী দেবো না, দিলেও-বা তা কত দেবো?’
জানা গেছে, সম্প্রতি সাড়ে ১৪ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ।তবে এরইমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট) বাদ দেওয়ার সুপারিশও করা হয়।







