উপকরণ:
১ টেবিল চামচ লেবুর রস
১ চা চামচ নুন
১ চা চামচ চিলি ফ্লেক্স
১ চা চামচ গোলমরিচগুঁড়ো

ভাতের পুরের জন্য—
১ কাপ চাল ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখা
১ টেবিল চামচ তেল
১টি পেঁয়াজকুচি
১ টেবিল চামচ কালো কিশমিশ জলে ভিজিয়ে রাখা
আধ চা চামচ করে গোলমরিচগুঁড়ো, দারচিনির গুঁড়ো এবং চিলিফ্লেক্স
১ চা চামচ নুন
গ্রেভির জন্য—
১ কাপ গরম জল
১ টেবিল চামচ টম্যাটো বাটা
প্রয়োজন মতো নুন এবং তেল
প্রণালী: মুরগির বুকের মাংস আড়াআড়ি করে কেটে চওড়া পাতের মতো বানিয়ে নিন। তার পরে একটি পাত্রে মাংসের টুকরোগুলোকে লেবুর রস, নুন, চিলিফ্লেক্স আর গোলমরিচ দিয়ে মাখিয়ে ১-২ ঘণ্টা রেখে দিন।

প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজকুচি দিয়ে নাড়াচাড়া করে নিন। তার পরে ভেজানো চাল দিয়ে আবার নাড়াচাড়া করুন। এর পরে ওর মধ্যে দিন কুচনো কাজু, ভেজানো কিশমিশ, পুরের জন্য রাখা সমস্ত মশলা ও নুন। আরও কিছু ক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে আধ কাপ গরম জল ঢেলে জল পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই আঁচ বন্ধ করুন।
এ বার একটি ছোট বাটি নিন। এক একট মাংসের পাতলা টুকরো তার মধ্যে ঢুকিয়ে বাটির মতো আকার দিন। ভিতরে চালের পুর ভরে ভাল ভাবে মুড়ে দিন।
টিপস: ১। এই রান্নাটি অভেন ছাড়া বানাতে হলে ভাতটি অল্প সেদ্ধ না করে ৮০ শতাংশ সেদ্ধ করে নিতে হবে। তারপরে পুর হিসাবে ব্যবহার করতে হবে।
৩। সে ক্ষেত্রে তেল সামান্য বেশি দিয়ে মাংসের বলগুলিকে সাবধানে এ পিঠ ওপিঠ করে প্যানে ভেজে নিতে হবে। যাতে মোড়ক খুলে না যায়, আবার কাঁচাও না থাকে।







