বাংলাদেশের হয়ে টস জিতে উদ্বোধনী জুটিতেই ৪৫ রান যোগ করেন ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মৎ ইভা। ছোঁয়া ২৬ রানে আউট হলে ভাঙে জুটি। তার পর ছন্দ পতন ঘটে ইনিংসে। দ্রুত সময়ে আউট হন সুমাইয়া আক্তার (১) ও মোসাম্মৎ ইভা (১৯)। আরেক সুমাইয়া ১২ রানে ও আফিফা ৩ রানে ফিরলে ইনিংসটা সমৃদ্ধ হয়েছে জান্নাতুল মাওয়ার ৪৫ বলে অপরাজিত ৪৫ ও সাদিয়া আক্তারের ১৯ বলে অপরাজিত ৩১ রানের ইনিংসে। তাদের ব্যাটে ভর করেই বাংলাদেশ পায় ১৪৯ রানের সংগ্রহ। মাওয়ার ইনিংসে ছিল ৪টি চার। সাদিয়ার ১৯ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। ম্যাচসেরা হয়েছেন মাওয়া।







