খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি ব্রাহ্মণপাড়া থানাকে জানানো হয়। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল নাদিম কলটি গ্রহণ করেন। এ সময় কল দেওয়া ব্যক্তি ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এএসআই মাসুম বিল্লাহ।
সংবাদ পেয়ে ব্রাহ্মণপাড়া থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত মো. জলিলকে (৪৮) গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।







