মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

মেসিকে আঙুল দিয়ে স্পর্শ করলেই ফাউল

স্পোর্টস রিপোর্ট
আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

প্যারাগুয়ের মাঠে বাজে এক অভিজ্ঞতা হয়েছিল লিওনেল মেসির। স্বাগতিক দর্শকদের বাজে আচরণের সঙ্গে জুটেছিল ‘রেফারির অন্যায্য’ সিদ্ধান্ত। প্রতিপক্ষ ডিফেন্ডারের কড়া ট্যাকলের পরও রেফারি ফাউল না দেওয়ায় তাকে কাপুরুষ বলেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। সেই কারণেই কি পেরুর বিপক্ষে আর্জেন্টিনার মাঠে সতর্ক ছিলেন কলম্বিয়ান রেফারি উইলমার রোলদান! মেসি এবার রেফারিকে নিয়ে ক্ষুব্ধ নন, বেজার হয়েছেন পেরু অধিনায়ক পাওলো গেরেরো।

১-০ গোলে আর্জেন্টিনার জয়ের ম্যাচে পেরুকে ১৮ বার শুনতে হয়েছে ফাউলের বাঁশি। ম্যাচের তিনটি হলুদ কার্ডের প্রত্যেকটি তাদের খেলোয়াড়দের বিরুদ্ধে। স্বাগতিকদের বিরুদ্ধে ফাউল হয়েছে ১০টি। গেরেরোর অভিযোগ, মেসিকে স্পর্শ করলেই ফাউল দিয়েছেন রোলদান। আর্জেন্টিনার পক্ষপাতিত্ব করেছেন তিনি!


এই বিভাগের আরো খবর