সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

মৌলিক প্রশিক্ষণরত পুলিশের ২৫২ জন এসআইকে পর্যায়ক্রমে চাকরি থেকে ‘ডিসচার্জ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত পুলিশের ২৫২ জন এসআইকে পর্যায়ক্রমে  চাকরি থেকে ‘ডিসচার্জ’ করা হচ্ছে। প্রশিক্ষণ চলাকালে শৃংখলাভঙ্গের কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মাসুদুর রহমান ভুঞা। তিনি জানান, এই প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের নামে চিঠি ইস্যু হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের আউটসাইড ক্যাডেট ব্যাচে ৮২৩ জন এসআই প্রশিক্ষণ নিচ্ছেন। শারীরিক, লিখিত, মৌখিক ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে পুলিশ একাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। এই প্রশিক্ষণ চলকালে ২৫২ জনের বিরুদ্ধে শৃংখলাভঙ্গের অভিযোগ উঠে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১১ নভেম্বর ৮২৩ জন ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। সেখান থেকে ২৫২ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। তাদের আগামি ৪ নভেম্বর প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। #


এই বিভাগের আরো খবর