সালাহ উদ্দিন আহমেদ বলেন, যারা নির্বাচনে দাঁড়ালে জামানত বাজায়াপ্ত হবে, তারাই আনুপাতিক হারে নির্বাচন চায়। তারা বলছে, বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে।তিনি বলেন, ছাত্রদের একটি দল বারবার নির্বাচন করবো না, করবো না বলছে। তারা দাবি করছে, মৌলিক সংস্কার না হলে, বর্তমান কমিশন থাকলে নির্বাচন করবে না। কীভাবে তারা নির্বাচন করবে তা বললে তো পরামর্শ দেবো।
এনসিপিকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, চেতনার কথা শেখ মুজিব ও শেখ হাসিনা বলতেন। এই চেতনার কথা বলবেন না। চেতনা বিক্রি করবেন না। জুলাইয়ের অংশীদার শুধু আপনারা একা নন। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না।
তিনি বলেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিতরাও এখন সংস্কার কমিশনে গিয়ে বড় বড় কথা বলে, খায়-দায় সন্ধ্যায় চলে যায়।সালাহ উদ্দিন বলেন, সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন। গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে।







