নোশিন আঞ্জুম এমন টুর্নামেন্টে খেলতে পেরে ভীষণ খুশি। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এই টুর্নামেন্টে অনেক কিছু শেখার আছে। বিশ্বের সেরা দাবাড়ুরা অংশ নিচ্ছে।’বাংলাদেশ দলের সাথে ফিদে জোন ৩.২ প্রেসিডেন্ট ও বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম রয়েছেন। তিনি খেলোয়াড়দের আর্থিক পৃষ্ঠপোষকতাও করেছেন।







