জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিশ্ব ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেয়া হবে। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। নির্দিষ্ট সময়ে ইজতেমা হবে আশা করছি।’তিনি বলেন, যারা অপরাধ করেছে তাদের শাস্তির আওতায় আসতেই হবে। কোন ছাড় দেওয়া হবে না। অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে।আগামী নির্বাচনের বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন বলতে পারবে।