রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

‘যে সংস্কারে সংবিধান পরিবর্তন হবে, সেটা নির্বাচনের আগে সম্ভব না’

ডেস্ক নিউজ :
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

এসময় ফ্যাসিবাদী শাসনের দায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার প্রক্রিয়া নিয়ে নির্দিষ্ট সময় বেধে দেওয়া কোনও রাজনৈতিক দাবি হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন—একটা আরেকটার বিকল্প না, একটা আরেকটার পরিপূরক। মানবতাবিরোধী অপরাধ যারা করেছে, যারা আমাদের দেশের সম্পদ লুট করে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে, তাদের বিচার হতে হবে দেশের প্রচলিত আইন মেনে। অবশ্যই তাদের বিচার হতে হবে। বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সরকারি সব দফতরে সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে।

বিএনপির স্থায়ী এই সদস্য বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে, তার ভিত্তিতে জাতীয় সনদ প্রবর্তন করে—তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে।  নজরুল ইসলাম খান বলেন, যেসব বিষয়ে একমত হওয়া যাবে না, তার ফয়সালা করবে জনগণ। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে—তারা আগামী দিনে পরিবর্তন নিয়ে আসবে।স্মরণসভায় গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন, গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ গণফোরামের কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর