মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে মানবসেবায় আত্মনিয়োগ করতে হবে: জামায়াত আমির

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র মাহে রমজান একটি মোবারক মাস। রাসুল (সা.) রজব মাস শুরুর সাথে সাথে এ বলে দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমাদেরকে রজব ও শাবান মাসের বারাকাহ ও কল্যাণ নিশ্চিত  করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। কারণ, হাদিসে রাসুল (সা.)-এ রমজান মাসের প্রথম ১০ দিন রহমত, মধ্যের ১০ দিন মাগফিরাত তথা গোনাহ মাফ, আর শেষ দশকে জাহান্নামের আগুন থেকে মুক্তির সুসংবাদ দেওয়া হয়েছে। মূলত, মাহে রমজান আত্মশুদ্ধি, তাক্বওয়া ও তাজকিয়া অর্জনের মাস। তাই এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগীর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার কাজে আত্মনিয়োগ করতে হবে।তিনি মাহে রমজানের শিক্ষা বাস্তব জীবনের প্রতিফলন ঘটাতে সবার প্রতি আহ্বান জানান।
জামায়াত আমির  বলেন, জামায়াতে ইসলামী নেতা নয়, নীতিকে প্রতিষ্ঠিত করতে চায়। ক্ষমতা নয়, দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। এ ব্যাপারে জামায়াত জোরালোভাবে প্রতিশ্রুতিবদ্ধ।যাকাতভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শাড়ি লুঙ্গি বা খাদ্যদ্রব্য নয়, বরং এমনভাবে যাকাত দেওয়া উচিত যাতে একজন ব্যক্তি স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে পারে। ইসলামী রাষ্ট্র না হওয়ায় সরকারি যাকাত ব্যবস্থাপনায় জনগণের আস্থা নেই, তাই মানুষ সরকারকে যাকাত দিতে চায় না।আমিরে জামায়াত বলেন, জামায়াত নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আল্লাহর কোরআন বিজয় করতে চায়। তিনি দ্বীন বিজয়ের লক্ষ্যে সব শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে কাজ করার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর