মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

রাকসুর ২৩টি পদের ২০টিতে শিবির, ক্রীড়া সম্পাদক ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এই প্রথম রাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবিরের মনোনীত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। ২৩ টি পদের মধ্যে ভিপি, এজিএস সহ ২০টি পদে জয় পায় তারা। জিএস সহ দুটিতে স্বতন্ত্র এবং ১টিতে জয় পেয়েছে ছাত্রদল। জয়ী হওয়ার পর সবাইকে সাথে নিয়ে ইশতেহার বায়স্তাবয়ন করার অঙ্গীকার নব নির্বাচিত ভিপি জিএস এর। গ্রহনযোগ্য ও শস্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী ও প্রার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নির্বাচন উপাচার্য। শুক্রবার অক্টোবর সকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর সালেহ হাসান নকিব।
১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭২ বছরের মধ্যে এর আগে ১৪টি রাকসু নির্বাচন হয়। ৬২ সাল থেকে ৮৯ সালের মধ্যে রাকসুতে জয়ের দেখা পায়নি তারা। ১৫ তম রাকসু নির্বাচনে ভূমিধ্বস বিজয় পায় সংগঠনটি। সভাপতি সহ ২৩ পদের মধ্যে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে ২০টি জয় পায় সংগঠনটি। দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষা এবং ২০ দিনের ভোট যুদ্ধে ছাত্র শিবিরের প্যানেল থেকে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি ভোট পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছাত্রদলের শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আধিপত্য বিরোধী প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার ১১ হাজার ৫৩৭ ভোট পেয়ে জিএস হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছাত্র শিবিরের ফাইম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের সালমান সাব্বির ৬ হাজার ৯৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।


ছাত্রদল প্যানেল থেকে একমাত্র ক্রীড়া সম্পাদক পদে জাতীয় নারী ফুটবল দলের সদস্য নার্গিস খাতুন ৭ হাজার ৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছাত্র শিবিরের প্রার্থী হামিদুল্লাহ নাঈম পান ৫ হাজার ২৩৮ ভোট। বিজ্ঞান বিষয়ক পদে স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা বিজয়ী হয়েছেন। ছাত্র শিবিরের অন্য বিজয়ীদের মধ্যে রয়েছেন- সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান জ্বোহা, সহকারী সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাঈদ নাঈম, নারী বিষয়ক সম্পাদক সাঈদা হাফসা, সহকারী নারী বিষয়ক সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব এবং সহকারী হিসেবে মুজাহিদুল ইসলাম সায়েম।
বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইমরান লস্কর এবং সহকারী পদে নয়ন মুরসালিন। পরিবেশ ও সমাজসেবা সম্পাদক হয়েছেন আবদুল্লাহ আল মাসুদ এবং সহকারী পদে মাসুমা ইসলাম মোমো। কার্যনির্বাহী সদস্য হিসেবে জয় পেয়েছেন দ্বীপ, সুজন চন্দ্র, ইমজিয়াউল আলি ও খালিদ হাসান।


এছাড়া ১৭ হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার ভিপি, জিএস ও এজিএস সহ পুরো প্যানেল নির্বাচিত হয়েছে। এতে বাড়তি আনন্দ যোগ করেছে প্রার্থী ও কর্মী সমর্থকদের মধ্যে।
এদিকে নির্বাচিত হওয়ার পর এক প্রতি ক্রীয়ায় ভিপি ও জিএস জানিয়েছে, শুধু নিজের নয়, সবার নির্বাচনীয় ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাবে। প্রাধান্য পাবে শিক্ষার্থীদের সকল যৌতিক দাবী।
সুষ্ঠু আনন্দঘন পরিবেশ শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচিত করায় খুশি উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব।
রাকসুতে ২৩টি পদে ছাত্রদল ও শিবির সমর্থিতসহ ১২টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৪৭ জন। এরমধ্যে ভিপি পদে ১৮, জিএস পদে ১৩ ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

 


এই বিভাগের আরো খবর