এদিকে মতিহার হলের ভোটার ১ হাজার ৮৭১ জন। এর মধ্যে ১ হাজার ৩৭০ জন ভোট দিয়েছেন। ভোটার উপস্থিতি ৭৩ দশমিক ২২ শতাংশ। মাদার বখশ হলের ১ হাজার ৮৭৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৩৩৮ জন। এখানে ভোটার উপস্থিতি ৭১ দশমিক ২৫ শতাংশ। শহীদ জিয়াউর রহমান হলের ভোটার ছিলেন ১ হাজার ৯৬৩ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৪০৭ জন। ভোটার উপস্থিতি ৭১ দশমিক ৬৮ শতাংশ। হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ভোটার ১ হাজার ৮৬২ জন। এর মধ্যে ১ হাজার ৪৪৫ জন ভোট দিয়েছেন। এ হলের ৭৭ দশমিক ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। বিজয়-২৪ হলের ১ হাজার ৫২৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ১২৯ জন ভোট দিয়েছেন। ভোট পড়ার হার ৭৩ দশমিক ৮৪ শতাংশ।
মেয়েদের হলগুলোর মধ্যে মন্নুজান হলের ভোটার ২ হাজার ৩৮১ জন। এর মধ্যে ১ হাজার ৫৯৮ জন ভোট দিয়েছেন। ভোট পড়ার হার ৬৭ দশমিক ১১ শতাংশ। বেগম রোকেয়া হলের ২ হাজার ১৭৩ জনের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ২৯৫ জন। ভোট পড়ার হার ৫৯ দশমিক ৬০ শতাংশ।তাপসী রাবেয়া হলের ভোটার ১ হাজার ২৪১ জন। এর মধ্যে ৭৯০ জন ভোট দিয়েছেন। ভোটার উপস্থিতি ৬৩ দশমিক ৬৬ শতাংশ। বেগম খালেদা জিয়া হলের ভোটার ১ হাজার ২৭৫ জন। এর মধ্যে ৭৮৪ জন ভোট দিয়েছেন। ভোটার উপস্থিতি ৬১ দশমিক ৪৯ শতাংশ।
রহমতুন্নেসা হলের ভোটার ১ হাজার ৭৬৬ জন। এর মধ্যে ১ হাজার ৭২ জন ভোট দিয়েছেন। ভোট পড়ার হার ৬০ দশমিক ৭০ শতাংশ। আর জুলাই-৩৬ হলের ২ হাজার ৪৭২ জনের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬৫৩ জন। এ হলের ভোটার উপস্থিতি ৬৬ দশমিক ৮৭ শতাংশ।এর আগে সকাল ৯টায় একযোগে বিশ্ববিদ্যালয়ের নয়টি ভবনে স্থাপন করা ১৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন ভোটাররা। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্র থেকে ব্যালট বক্সগুলো নিয়ে আসা হয় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। সেখানে ভোট গণনা করা হবে।
জানা গেছে, রাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয় মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২টায়। নির্বাচনে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলসহ মোট ১১টি প্যানেল অংশ নিয়েছে। সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন এবং বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল সংসদের ১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫৯৭ জন প্রার্থী।রাকসু ও সিনেট নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।