দ্বিতীয় দিনের মনোনয়নপত্র সংগ্রহকারী ৬৭ জনের মধ্যে রাকসু নির্বাচনের জন্য বিভিন্ন পদে ৯ জন, সিনেটের ছাত্র প্রতিনিধি পদে একজন এবং ১৭টি হলের হল ছাত্র সংসদে ৫৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে, চারটি হলে দ্বিতীয় দিনেও কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
সিনেটে ছাত্র প্রতিনিধি পদে ডা. মো. জাকির হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। হলগুলোর মধ্যে শের-ই-বাংলা হলে ৮ জন, নবাব আব্দুল লতিফ হলে ১১ জন, সৈয়দ আমির আলী হলে ৮ জন, শামসুজ্জাহা হলে ৯ জন, শহীদ হবিবুর রহমান হলে ১ জন, মতিহার হলে ১ জন, মাদার বখস্ হলে ৯ জন, শহীদ সোহরাওয়ার্দী হলে ১ জন, তাপসী রাবেয়া হলে ১ জন, খালেদা জিয়া হলে ১ জন, শহীদ জিয়াউর রহমান হলে ১ জন, বিজয় ২৪ হলে ২ জন এবং রহমতুন্নেসা হলে ৪ জন।
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও চারটি হল থেকে কোনও শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এই হলগুলো হলো– মন্নুজান হল, জুলাই ৩৬ হল, শাহ মাখদুম হল ও রোকেয়া হল।







