রাজশাহী মহানগরের দামকুড়া থানা এলাকায় অটোরিকশাচালক মামুনুর রশিদ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশা, চারটি ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রপাতি।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হড়গ্রাম পূর্বপাড়ার তানভীর রানা প্রান্ত, লক্ষ্মীপুর ভাটাপাড়ার শামীম, আলীগঞ্জ পূর্ব মোল্লাপাড়ার রাব্বি, ভাটাপাড়ার নূর আলম, মোল্লাপাড়ার ওমর ফারুক বাবু, সুতাহাটি এলাকার সেলিম, মাসকাটাদিঘি এলাকার সুজন এবং খড়িবোনা এলাকার রাহেনুল হক। গত শুক্রবার এবং মঙ্গল ও বুধবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।