শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

রাজশাহীতে অনিদিষ্টকালের বাস ধর্মঘট শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

রাজশাহী বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন-পূর্ববর্তী আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে শ্রমিক ধর্মঘটে বন্ধ হয়ে গেছে রাজশাহীর সাথে সকল রুটে বাস চলাচল। ভোর ৬টা থেকে রাজশাহী কেন্দ্রীয় বাস র্টামিলনাল থেকে আন্ত:জেলা, দুরপাল্লার এবং ঢাকা কোচ ছেড়ে যায়নি। বাস বন্ধের পক্ষে শ্রমিকদের একটি পক্ষ রাজপথে রয়েছে।

বাস শ্রমিক নেতাদের জানায় ২০২৪ সালের ৫ আগস্টের পর পুর্বের কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম পাখি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে সংগঠনটি পরিচালনা করে আসছিল। এই নিয়ে শ্রমিক অসন্তোষ ছিল। প্রায় ৩ মাস আগে সাধারণ শ্রমিকদের দাবীর প্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন সেই কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করে দেয়। কিন্তু ঘোষিত কমিটির সভাপতি পাখি ও সাধারণ সম্পাদক মমিন সমর্থকদের বিরোধের কারণে জেলা প্রশাসকের হস্তক্ষেপে সেই কমিটি স্থগিত করা হয়। এরপর চলমান সংকট নিরসনে সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাঁচ সদস্যের নির্বাচন-পূর্ববর্তী একটি আহ্বায়ক কমিটি গঠন করার প্রস্তাব করা হয়। কমিটিতে বাস মালিক সমিতির নেতা নজরুর ইসলাম হেলাল রাখার প্রস্তাব করা হলে শ্রমিকরা প্রতিবাদ জানায় এবং সভাকক্ষ ত্যাগ করে। এই নিয়ে শ্রমিকদের মধ্য অসন্তোষ দেখা দেয়। পরবর্তীতে শ্রমিকদের একটি অংশ বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ শুরু করে। একই সঙ্গে নগরীর ভদ্রা মোড় ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস চলাচলে বাধা দিয়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন বন্ধের ঘোষণা দেয় তারা।
বিক্ষুব্ধ বাস শ্রমিকরা জানায়, শ্রমিক ইউনিয়নের নির্বাচনকালীন কমিটিতে শ্রমিকরা থাকবে। কোন বাস মালিক থাকবে না। জোর করে প্রশাসন তাদের পর বাস মালিকদের চাপিয়ে দিলে তারা মানবে না। এরই প্রতিবাদে রাজশাহীর বাস মালিকদের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। একই সাথে আজ ভোর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ এর ডাক দেয়া হয়। এর ফলস্রুতিতে আজ ভোর থেকে রাজশাহীর সকল রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

 


এই বিভাগের আরো খবর