সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

রাজশাহীতে আরবান লিভিং ল্যাব শীর্ষক অংশগ্রহণমূলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

রাজশাহী সিটি কর্পোরেশনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে বুধবার দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন) কর্তৃক লিভেবল এ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল (লাইকা) প্রকল্পের আওতায় আরবান লিভিং ল্যাব শীর্ষক অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক খোন্দকার আজিম আহমেদ।
কর্মশালায় প্রকল্পের সার্বিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জিআইজেডের প্রকল্প উপদেষ্টা আকতারুজ্জামান রানা। তিনি জানান, জিআইজেডের লাইকা প্রজেক্টের আওতায় জামালপুর ও মেহেরচন্ডি এলাকার ২৬নং ওয়ার্ডের জামালপুর এবং মেহেরচন্ডী ফ্লাইওভারের উভয়পার্শ্বে উন্মুক্ত স্থান, জলাধার ও বর্জ্য ব্যবস্থাপনার উপর একটি সমন্বিত কার্যক্রম বাস্তবায়িত হবে। আগামীতে আরবান লিভিং ল্যাব এর আওতায় ছয়টি অংশগ্রহণমূলক কর্মশালা, দুইটি সচেতনতামূলক কার্যক্রম ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি এমপাওয়ার বাংলাদেশ সম্ভাবনাময় জনগণকেন্দ্রিক ডিজিটাল সল্যুশন এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণে বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহার করা হবে।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকল্পের ফোকাল পারসন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন, রাসিক, আরডিএ, পরিবেশ অধিদপ্তর, রুয়েট, আইইউসিএন ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ এমপাওয়ার বাংলাদেশ এর কর্মকর্তা ও সংশ্লিষ্ট এলাকার নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর