রাজশাহীতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার সুষ্ঠু বিচার ও ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার জুমার নামাজের পর নগরীর সাহেব বাজহার জিরো পয়েন্টে উলামা ও তাওহিদী জনতার ব্যানারে মানব্বন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয় । মিছিলটি নগরীর সাহেব বাজার-মনিচত্বর সহ গুরুত্বর্পণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয় । বিক্ষোভ মিছিলে ইসকন বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায় । এ বিক্ষোভ মিছিলকে ঘিরে শহরে পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান জোরদার ছিল।

এসময় বক্তারা বলেন, ইসলাম হত্যা সমর্থন করে না। যারা হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে । আলিফের হত্যাকারীদের ফাঁসি দিতে হবে।তারা আরও বলেন, উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে । অবিলম্বে ইসকন নিষিদ্ধ না করলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।