সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

রাজশাহীতে ইসলামী ছাত্রশিবির রাজশাহী অঞ্চল পশ্চিমের সাথী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী অঞ্চল পশ্চিমের সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর তেরখাদিয়া এলাকায় একটি কনভেনশন সেন্টারে রোববার দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগরীর জামায়েতে আমীর মো: কেরামত আলী এবং ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরীর সভাপতি সিফাত উল আলম। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ দিন দুঃশাসন শেষে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশে বিজয় এসেছে। এ বিজয় ধরে রাখতে হবে। আশা করেন, অন্তবর্তীকালীন সরকার তার যৌক্তিক সময় নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে এবং দেশ গনতন্ত্রের পথে ফিরে আসবে।


এই বিভাগের আরো খবর