রাজশাহীতে মহানগরীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়। তবে আবহাওয়ার প্রতিকূল থাকলে সকাল আটটায় হযরত শাহ মখদুম দরগাহ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন কেন্দ্রীয় ঈদগাহ সুসজ্জিত করেছে। এছাড়া নগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে, রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কুরবানীর পর দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবেশ রক্ষায় কুরবানির বর্জ্য যেখানে-সেখানে না ফেলে সিটে কর্পোরেশন প্রদত্ত পচনশীল ব্যাগে রেখে নির্ধারিত স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। #