শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

রাজশাহীতে এইচএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সারা দেশের ন্যায় রাজশাহীতেও শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে আট জেলায় এবারের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন। রাজশাহী বিভাগের ৮ জেলায় ৭৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে-রাজশাহী শিক্ষাবোর্ডের সবচেয়ে বেশি পরীক্ষার্থী রাজশাহীতে এবং সবচেয়ে কম জায়পুরহাটে।


সকালে রাজশাহী কলেজে সহ একাধিক কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক শামীম আরা চৌধুরী।  তিনি প্রশ্ন ফাঁস রোধসহ সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান।

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী

সারাদেশে আজ থেকে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের (নকল) দায়ে দেশের বিভিন্ন কেন্দ্রে মোট ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো পরীক্ষক বা পরিদর্শক বহিষ্কৃত হননি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আমিরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেলে পরীক্ষার এই পরিসংখ্যান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন। এর মধ্যে ১ হাজার ৬২০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৩৩ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ২.০১ শতাংশ।

বোর্ডভিত্তিক উপস্থিত ও অনুপস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, সাধারণ বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ঢাকা বোর্ডে—৩ হাজার ৯৭১ জন (অনুপস্থিতির হার ১.৫৮ শতাংশ)। এছাড়া রাজশাহীতে ২ হাজার ৪৯৭ জন (২.২১ শতাংশ), কুমিল্লায় ১ হাজার ৭৯৫ জন (১.৯১ শতাংশ), যশোরে ২ হাজার ৭৮ জন (২.৩৯ শতাংশ), চট্টগ্রামে ১ হাজার ৩৪০ জন (১.৪৩ শতাংশ), সিলেটে ১ হাজার ১২৭ জন (১.৯৪ শতাংশ), বরিশালে ১ হাজার ৩৪৬ জন (২.৫৬ শতাংশ), দিনাজপুরে ১ হাজার ৯৩৭ জন (২.১৩ শত্রুর) এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৮২ জন (২.০৫ শতাংশ) পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আজ কুরআন মাজীদ পরীক্ষায় মোট ৮৫ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬০টি কেন্দ্রে অংশগ্রহণ করেছে ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী, যেখানে অনুপস্থিতির হার ৫.২৬ শতাংশ। এই বোর্ডে নকলের দায়ে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সব মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১০ লাখ ১২০ জন।


এই বিভাগের আরো খবর