রাজশাহী মহাগরীর সাগরপাড়া কাউয়ুম ডাক্তারের পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই ব্যক্তির নাম সঞ্জিত দাস গনা (৪২)। তিনি সাগরপাড়া এলাকার মৃত কালীপদ দাসের ছেলে।
স্থানীয়রা জানায় শনিবার সকালে সঞ্জিত দাসের মরদেহ সাগরপাড়া কাউয়ুম ডাক্তারের পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ জানান, সঞ্জিত দাসের কিভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর রহস্য পরিস্কার হয়ে যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় বলে তিনি জানান।