রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

রাজশাহীতে এনসিপি নেত্রীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

দল থেকে পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।
শামীমা সুলতানা মায়া জানান, জুলাই অভ্যুত্থানের সময় তিনি রাজশাহীতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এরপর থেকে দলের দায়িত্ব পালনে সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করেছেন। কিন্তু সম্প্রতি বিভিন্ন সমালোচনা, মিথ্যা অভিযোগ, বিভ্রান্তিমূলক প্রচারণা এবং নানামুখী চাপে তার পক্ষে আর সৎভাবে দলের কার্যক্রমে যুক্ত থাকা সম্ভব হচ্ছে না।


এই বিভাগের আরো খবর