মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

রাজশাহীতে কৃষকদল নেতা হত্যার ৬ বছর পর মামলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি নজরুল ইসলামকে হত্যার ছয় বছর পর মামলা করেছে পরিবার। এ মামলায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রোববার (২৪ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, ‍“গতকাল শনিবার রাতে থানায় মামলাটি রেকর্ড হয়। এরপর একজনকে গ্রেপ্তার করা হয়েছে।” গ্রেপ্তার ব্যক্তির নাম সেতাবুর রহমান বাবু (৩৬)। তার বাড়ি উপজেলার মাটিকাটা গ্রামে। তিনি মাটিকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। সেতাবুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। হত্যা মামলায় কারাগারে শাজাহান খান ও সোবহান গোলাপ। এই মামলায় সেতাবুর রহমান বাবুর চাচা নাসির উদ্দিন নয়ন ওরফে নয়ন ডাক্তারকে (৫২) আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- গ্রেপ্তার বাবুর বাবা আতাউর রহমান (৬০), মো. ডালিম (৩৬), মো. আলমগীর (৪৫), তরিকুল ইসলাম কালু (৪৫), সোহেল রানা (৩০), তরিকুল ইসলাম (৩২), মো. সাদ্দাম (৩৪) ও দুরুল মুন্সি (৫২)।

গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, “শনিবার থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। এরপর মামলার প্রধান আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। আজ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।”


এই বিভাগের আরো খবর