সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

রাজশাহীতে খালেদা জিয়ার কর্মময় জীবনের উপর আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

রাজশাহীতে প্রয়াত বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের উপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে এই প্রদর্শনী শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান রিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সভাপতি মামুন অর রশীদ মামুন। উদ্বোধন করেন রাজশাহী নাগরিক কমিটির আহবায়ক প্রফেসর ড. রফিকুল ইসলাম। অতিথি ছিলেন, ড্যাব নেতা ও নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক ওয়াসিম হোসেন, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির অর্থসম্পাদক ইসহাক আসিফ, নাট্য সম্পাদক বিভান বাদল।


প্রদর্শনীতে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের দেশ বিদেশের শতাধিক ছবি প্রদর্শিত হয়। এ প্রসঙ্গে আয়োজন সংগঠন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির অর্থসম্পাদক ইসহাক আসিফ জানান, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রামী জীবনের চিত্রগুলো তরুণ সমাজের কাছে তুলে ধরার জন্য তাদের এই আয়োজন। পর্যায়ক্রমে সারাদেশে তারা এই প্রদর্শনীর আয়োজন করবে।


এই বিভাগের আরো খবর