শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

রাজশাহীতে গুটি আম পাড়া শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

রাজশাহীতে বাগান থেকে গুটি জাতের আম পাড়া শুরু হয়েছে। গুটি দিয়ে শুরু হলে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম পাড়া হবে।

রেজাউল করিম নামে আরেক চাষি জানান, নগরীর বুধপাড়ায় গুটি জাতের আম নামানো হচ্ছে। এখনো সেভাবে আম পাড়া হবে না। কয়েকদিন পরে বেশি করে আম পাড়া হবে।

কৃষি বিভাগ জানিয়েছে, অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে এবং আমের গুণগত মান ঠিক রাখতে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর ও খিরসাপাত সংগ্রহ করা যাবে। এছাড়া ১০ জুন থেকে বানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি বাজারজাত করা যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর তথ্য মতে, চলতি মৌসুমে জেলায় ১৯ হাজার ৩৬২ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন। যার বাজারমূল্য প্রায় ৭৮০ কোটি টাকার বেশি।


এই বিভাগের আরো খবর