মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

রাজশাহীতে ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে রাজশাহীতে। মঙ্গলবার সকালে বন বিভাগের পবা নার্সারিতে এই কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী। এসময় গাজীপুর সাফারি পার্ক থেকে আনা প্রাপ্ত বয়স্ক একটি পুরুষ ও দুটি স্ত্রী ঘড়িয়াল অবমুক্ত করা হয়।


প্রধান বন সংরক্ষক জানান, এক সময় পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে ঘড়িয়াল দেখা গেলেও নদী দূষণ, নদীর নাব্যতা হ্রাস, অতিরিক্ত মাছ আহরণসহ নানা কারণে ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে। উপকারী সরীসৃপ এই প্রাণী এখন প্রায় বিলুপ্তির পথে। এর আগে জাতীয় চিড়িয়াখানা ও রাজশাহী চিড়িয়াখানায় ঘড়িয়ালের বংশ বিস্তারের উদ্যোগ নেয়া হলেও তা সফল হয়নি।
এসময় বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর এ. এম সালেহ রেজা উপস্থিত ছিলেন।

 


এই বিভাগের আরো খবর