বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

রাজশাহীতে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলায় দুলু সহ সকল আসামী বেকসুর খালাস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

রাজশাহী বাগমারা পলাশী এলাকায় চাঞ্চল্যকর বাবু হত্যা মামলায় নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ সকল আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত। আজ দুপুরে রাজশাহী দায়রা জজ আদালত-৩ এর বিচারক শামসুল আলামিন এর রায় দেন। জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এর অনুপস্থিতিতে এই রায় ঘোষনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভকেট রইসুল ইসলাম।

২০০৪ সালের পহেলা এপ্রিল বাগমারা পলাশী এলাকায় দিন দুপুরে বাবু নামের এক যুবককে হত্যা করা হয়। সে বাগমারা চক সরকতিয়া গ্রামের মহাসিন আলী ছেলে। এ ঘটনায় নিহত পিতা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রথম অভিযোগ পত্রে বিএনপি নেতাদের নাম ছিল না। পরবর্তীতে ১/১১ এর তত্বাবধায়ক সরকার মামলাটি পুন: তদন্ত করে সে সময়ের বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রয়াত বিএনপি নেতা এ্যাডভকেট নাদিম মোস্তফা, ও প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হক সহ ৫৬ নেতাকর্মীকে জড়িয়ে চার্জসিট দেয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষের ১৬ জনের স্বাক্ষ্য নেয়া হয়। তবে মামলার অভিযোগ প্রমানিত না হওয়ায় আজ দুপুরে আসামীদের খালাসের রায় দেয়া হয়।

এর আগে নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু পহেলা এপ্রিল আদালত চত্বরে এক প্রতিক্রিয়ায় বলেছেন, ১/১১ কুশলীবরা ২০০৪ সালের ঘটনায় ২০০৭ সালে তাকে হয়রানির জন্য বিএনপির এমপি-মন্ত্রীদের হত্যা মামলার আসামী করেছিল।


এই বিভাগের আরো খবর