রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

রাজশাহীতে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের নামে মামালার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫

রাজশাহীতে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের নামে প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামালার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর জেলা বিএনপি কার্যালয়ে শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ভূক্তভোগি ছাত্রদল রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহমুদ হাসান শিশিল।
সংবাদ সম্মেলনে দাবী করা হয় ভদ্রা পারিজাত আবাসিক এলাকা সাবেক যুবলীগ সভাপতি’র ভায়ের বাড়ীতে বর্তমান যুবলীগ সভাপতি তৈৗরিদ আল মাসুদ রনি অবস্থান করছে এমন সংবাদ এর ভিডিও প্রকাশ হলে স্থানীয় ১শ থকে ১৫০ জন মানুষ ঐ বাড়ি ঘিরে রাখে এবং ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করে। বিষয়টি বিভিন্ন হোয়াটএ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়লে সংবাদটি তিনি সহ জাতীয়তাবাদী বিশ্বাসী বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতা কমীরা উপস্থিত হয় এবং সাংবাদিক ও পুলিশকে সঙ্গে নিয়ে ওই বাড়ী তল্লাসী করা হয়।
পরবর্তিতে জানতে পারি সেই ফ্লাটে তার ভায়ের শশুর অবস্থান করে। জমিজমা বিষয় নিয়ে তার বড় ভাইয়ের মধ্যে সম্পর্ক ভাল না যাওয়ার সুযোগে তার বড় ভাইয়ের শাশুড়ী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এই মামলা দায়ের করেন। সামাজিক ভাবে দল ও তাকে হেও প্রতিপন্ন করার লক্ষেই তিনি এই মামলা দায়ের করেছেন বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর খালেদ তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জানি, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুুদুর রহমান সৌরভ ও আরফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল (আরিফ)সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 


এই বিভাগের আরো খবর