রাজশাহীতে জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে রাজশাহী মহানগর ছাত্র শিবিরে এর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালর করা হয়। আজ বুধবার বেলা ৩টার দিকে
রাজশাহী রেলগেট থেকে মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্টে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। মিছিলে নেতৃত্ব দেন ও সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্র শিবিরের সভাপতি সিফাত উল আলম ও সাধারণ সম্পাদক শামীম উদ্দীন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশ থেকে পালিয়ে ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে এবং ছাত্র সমাজকে দ্বিধা বিভক্ত করার ষড়যন্ত্র করছে। কিন্তু ছাত্র সমাজকে দ্বিধা বিভক্ত করার তার ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হবে না। ছাত্র জনতা ঐক্যবদ্ধ রয়েছে। জুলাই বিপ্লবে ছাত্র জনতার হত্যাকারী হিসেবে তার বিচার অবশ্যই করা হবে।