রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

রাজশাহীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, অভিযুক্তকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

রাজশাহী বাগমারা উপজেলার রানশীবাজার এলাকায় মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত তরুণকে পিটিয়ে হত্যা করেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হামলায় পাঁচ পুলিশ আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ছুটিকাঘাতে নিহত মাছ ব্যবসায়ীর নাম আবদুর রাজ্জাক (৩৫)। জনতার পিটুনিতে নিহত তরুণের নাম আমিনুল ইসলাম (২২)। তারা দুজনই বাগমারার সীমান্তবর্তী নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রানশীবাজার এলাকায় চায়ের দোকানে বসে চা পান করছিলেন আবদুর রাজ্জাক। এসময় মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে রাজ্জাকের বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই রাজ্জাকের মৃত্যু হয়।

পরে বাজারের স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তাকে ধাওয়া করে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে বাগমারা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। তবে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষুব্ধ জনতা আমিনুলকে পিটিয়ে হত্যা করেন। এসময় বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে গিয়ে পুলিশের পাঁচ সদস্য আহত হন।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, দুজনই আগে থেকে পরিচিত এবং একই এলাকার মানুষ। অভিযুক্ত আমিনুল মাদকাসক্ত ছিল। বিক্ষুব্ধ জনতার পিটুনিতে তার মৃত্যু হয়। পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয় বলে জানান তিনি।


এই বিভাগের আরো খবর