বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন রাজশাহীর ও ট্রাক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালামের নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি দিয়েছে দুই সংগঠনের নেতা ও সদস্যরা। আজ দুপুর ১২টার দিকে বিএডিসি সার ডিলার এ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোলের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে দুই সংগঠনের নেতারা উল্লেখ করেন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন, ট্রাক মালিক সমিতি, বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর-উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখনো বিদ্যমান। তারই অংশ হিসেবে একজন জনপ্রিয় রাসায়নিক সার ও ট্রাক পরিবহন নেতাকে পুলিশ প্রশাসনে ঘাপ্টি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের ষড়যন্ত্রের কারনে আবুল কালামকে হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার ও আটক করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। স্মারক লিপিতে আরো উল্লেখ রয়েছে বোয়ালিয়া থানার সাবেক ইনচার্জ মেহেদি মাসুদ উদ্দেশ্য প্রনোদিত ভাবে তদন্তের নামে এজাহার বহিঃভূত ৭৪ জনের নাম সংযুক্ত করে প্রাথমিক তথ্য বিবরণী দাখিল করে যা ফ্যাসিস্টদের গোলামির বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
স্মরকলিপিতে আরো বলা হয়েছে, মামলার বাদি উসামা বিন ইকবাল, মিথ্যা প্রাথমিক বিবরনী সম্পর্কে জ্ঞাত হয়ে স্বপ্রনোদিত ভাবে রাজশাহী নোটারী পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে এফিডেবিট করে আবুল কালাম সহ যারা মামলায় সংযুক্ত নেই, ঐ সমস্ত ব্যক্তিদের নামে অভিযোগ প্রতাহার করে। যা পরেবর্তীতে বোয়ালিয়া থানা ও পুলিশ কমিশনার বরাবরে প্রেরণ করা হয়। তার পরেও আবুল কালামকে গ্রেফতার, রাজশাহী অঞ্চলের পরিবহন ও কৃষি ক্ষেত্রে অস্থিতিশিলতা তৈরির সুগভীর ষড়যন্ত্র যা বর্তমান সরকারকে অস্থিতিশিলতার দিকে ধাবিত করবে।
তারা আরো উল্লেখ করেন, বোয়ালিয়া থানার সাবেক ইনচার্জ মেহেদি মাসুদ উদ্দেশ্য প্রনোদিত ভাবে তদন্তের নামে এজাহার বহিঃর্ভূত ৭৪ জনের নাম সংযুক্ত করে প্রাথমিক তথ্য বিবরণী দাখিল করে, যা ফ্যাসিস্টদের গোলামির বহিঃপ্রকাশ। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন এই স্মারকলিপির মাধ্যমে পুলিশ বিভাগে এই ধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থাগ্রহন এবং ফার্টিলাইজার এসোসিয়েশন ও ট্রাক পরিবহন মালিক সমিতির নেতা আবুল কালামের নিঃশর্ত মুক্তি দাবী করেন। নেতৃবৃন্দ বলেন আবুল কালামের মুক্তির মধ্যদিয়ে সকল ষড়যন্ত্রের জাল ছিন্নভিন্ন করা সম্ভব বলে ব্যবসায়ীরা মনে করে।