সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

রাজশাহীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গুতে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম আব্দুল হান্নান (৩৯। তার বাড়ী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। সোমবার দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
ডা. শেখ শামিম আহমেদ বলেন, মৃত আব্দুল হান্নানকে রোববার ভোর ৩টা ৫৪ মিনিটে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, আব্দুল হান্নান ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন। তার অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময় ১৭ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ ছাড়া বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭ জন রোগী চিকিৎসাধীন।

 


এই বিভাগের আরো খবর