মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

রাজশাহীতে তিন কেজি হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর কানাপাড়া গ্রাম থেকে তিন কেজি হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সিমা বেগম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের মতিউর রহমানের স্ত্রী।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম ও ফোর্স-সহ ১৭ অক্টোবর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর কানাপাড়া মোড় ও তার আশপাশ এলাকায় মাদক উদ্ধারের অভিযানে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর কানাপাড়া গ্রামস্থ মতিউর রহমান বসতবাড়ির চারকক্ষ বিশিষ্ট টিনের সাফড়া ঘরের দক্ষিণপাশের্^র শয়ন কক্ষের ভিতর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশে ওসি ডিবির নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম ও ফোর্স-সহ অভযান চালায়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ভোর ৪টার রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত সিমা বেগমকে আটক করে। পরে তার দেয়া স্বীকারোক্তি মতে, শয়ন কক্ষে থাকা স্টিলের বাক্সের মধ্য থেকে ৩টি বড় স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রাখা বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ৩ কেজি হেরোইন-সহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর সহযোগী মাদকব্যবসায়ী মতিউর রহমান ঘটনাস্থল থেকে কৌশলে ঘরের ছাউনির টিন ফাঁকা করে উপর দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।


এই বিভাগের আরো খবর