মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

রাজশাহীতে ত্রিনয়ণী মন্ডপে কুমারী পূজা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

বিভাগীয় শহর রাজশাহীতে প্রতিবছরের মতো এবারও সেকেরচক ত্রিনয়ণী মন্ডপে কুমারী পূজা  হয়েছে। চার বছরের শিশু কন্যা অভিলাশা জয়সোয়ালকে মাতৃরূপে পূজা করেন পুরহিত দীননাথ চক্রবর্তী। ঢাকে ঢোল, কাঁসর ঘণ্টা আর শাঁখে ধ্বনির মধ্যে দিয়ে তাকে পূজা করা হয়। দূর্গাপূজার অষ্টমী তিথি অর্থাৎ মহা অষ্টামী পূজার পরেই এই পূজা অনুষ্টিত হয়। এর আগে অভিলাশা জয়সোয়ালকে দেবী দুর্গা রুপে চন্দনের ফোটা বিভিন্ন উপকরণ দিয়ে সাজিয়ে তার পূজিত স্থানে বসানো হয়। দুধ দিয়ে তার পা ধুইয়ে পূজার জন্য প্রস্তুত করা হয়। কুমারী পূজা দেখতে দুর দুরন্ত থেকে ভক্তরা এসে ভীড় করে মন্ডপে। ঢাকে বোল, কাঁসর ঘণ্টা আর শাঁখে ধ্বনিতে মুখর হয়ে উঠছে পূজামণ্ডপ। এর আগে মহাঅষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়।
এদিকে ভোর৪টার দিকে এই ত্রিনয়ণী মন্ডপের প্রধান ফটকের গেটের ব্যানার ফেস্টুন ছিড়ে পালানোর সময় এক ব্যক্তিকে ধরে পুলিশ সোপর্দ করেছে স্বেচ্ছাসেবকরা। এই ঘটনার পর আজ সকালে সোনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনও করে। নগরীর প্রতিটি মন্ডপে নিরাপত্তার জোরদার করা হয়েছে।


এই বিভাগের আরো খবর