বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

রাজশাহীতে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প এবং স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে ক্যান্সারের কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। মঙ্গলবার সকালে চেম্বার ভবনের মিলনায়তনে এই ক্যাম্পে বক্তব্য রাখেন প্রধান অতিথি রাজশাহী চেম্বারের সভাপতি হাসেন আলী। সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি শামসুর রাহমান শান্তন। বক্তব্য রাখেন, ল্যাবএইডের ডেপুটি জেনারেল ম্যানেজার ফিরোজ হোসাইন।  স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে ক্যান্সারের বিভিন্ন কারণ, ঝুঁকি, প্রতিরোধ ও করণীয় নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সহযোগিতায় এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।দিনব্যাপী আয়োজনে রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর