মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

রাজশাহীতে দুই ছাত্রলীগসহ গ্রেপ্তার ১১ জন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন ছাত্রলীগ কর্মী  শরিফ উদ্দিন(২৭) ও স্বাধীন (২৩)। শরিফ উদ্দিন রাজশাহী মহানগরীর পবা থানার মান্ডিয়া গ্রামের আছের আলীর ছেলে এবং স্বাধীন কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর