সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, বনলতা এক্সপ্রেস ট্রেনটিকে পদ্মা এক্সপ্রেস ট্রেন হিসেবে ছেড়ে গেছে। লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধার করা হয়েছে। রাত ১১টা ৪০ মিনিটে সঠিক সময়ে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটিকে সিল্কসিটি এক্সপ্রেস হিসেবে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে, সেই চেষ্টা করা হচ্ছে।

রাজশাহী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আসছিল। তখন ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যা থাকায় ট্রেন দুটির মধ্যে দুপুরে সংঘর্ষ হয়। এতে দুই ট্রেনের দুটি কোচ লাইনচ্যুত হয়। পাশাপাশি দুই ট্রেনের চারটি বগি ক্ষতিগ্রস্ত হয়। পরে বিকালে উদ্ধারকারী ট্রেন এসে ট্রেন দুটি সরিয়ে নেয়। ক্ষতিগ্রস্ত লাইনও সংস্কার করা হয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


এই বিভাগের আরো খবর