সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

রাজশাহীতে দুর্গা পূজা নিয়ে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মন্দির ও মন্ডপ আয়োজক কমিটির নেতৃবৃন্দর সাথে প্রস্তুতিমুলক সভা করেছে রাজশাহী জেলা প্রশাসন। আজ দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক সরকার অসিম কুমার। প্রস্তুতিমুলক সভায় পূজা চলাকালীন সময়ে ও পূজা বিসর্জনের সময় নিরাপত্তা জোরদার করার দাবী জানান। জেলা প্রশাসন পূজায় সার্বিক নিরাপত্তা দেয়ার কথা জানান। সভায় রাজশাহী জেলা ও মহানগর পূজা কমিটির সদস্য ছাড়াও র‌্যাব, বিজিবি ও পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীতে ৭৮টি সহ জেলা ৫ শতাধিক মন্ডপ ও মন্দিরে এই পূজার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে হিন্দুধর্মলম্বীরা।


এই বিভাগের আরো খবর