সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

রাজশাহীতে দ্বিতীয় দিনেও চলেছে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫

শিক্ষার্থীরা বলে, ‘শিক্ষকরা স্কুলে এসেছেন। আমরাও স্কুলে এসেছি। কিন্তু পড়ালেখা হচ্ছে না।’কয়েকজন অভিভাবক বলেন, ‘এভাবে কর্মবিরতি চলতে থাকলে ছেলেমেয়েদের পড়ালেখা ব্যাহত হবে। তাই সরকারকে দ্রুত এর সমাধান করতে হবে।’

রাজশাহীর গ্রামাঞ্চলেও একই চিত্র দেখা গেছে। প্রায় প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতিতে রয়েছেন। ‘প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ’-এর ডাকে সারা দেশের মতো রাজশাহীতেও কর্মসূচি চলছে। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে– সহকারী শিক্ষক পদকে শুরুর পদ হিসেবে ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ; ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন; শতভাগ পদোন্নতির ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগ ও দ্রুত পদোন্নতির ব্যবস্থা।

এর আগে ৫ থেকে ১৫ মে পর্যন্ত এক ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা এবং ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এরপর সোমবার থেকে শুরু হয়েছে পূর্ণদিবস কর্মবিরতি।


এই বিভাগের আরো খবর