মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

রাজশাহীতে ধর্ষকের শাস্তির দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

ধর্ষণের শিকার মাগুরার শিশু কন্যা আছিয়া হত্যার বিচার দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে তারেক জিয়া পরিষদ রাজশাহী মহানগর শাখা। শুক্রবার বিকেলে নগরীর জিরোপয়েন্টে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বক্তারা বলেন, মাগুরায় ৮ বছরের শিশু কন্যা আছিয়াকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকর করতে হবে। এমন শাস্তি দিতে হবে তা দেখে,যেন কেউ আর কোন শিশু ধর্ষণ নারী ধর্ষণ করার সাহস না পায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, তারেক জিয়া পরিষদ রাজশাহী মহানগরীর আহবায়ক মেহেদী হাসান তুলিফ, সদস্য সচিব বুলবুল ইসলাম সুইট।


এই বিভাগের আরো খবর