রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

রাজশাহীতে নানা কর্মসূচিতে মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বিভাগীয় শহর রাজশাহীতে ‘মালিক শ্রমিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক, পেশাজীবি ও শ্রমিক সংগঠনের উদ্যোগে মহানগরীতে শোভাযাত্রা, র‌্যালি, শ্রমিক সমাবেশ, আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ সকালে রাজশাহীতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে মে দিবসের একটি বের করা হয়। র‌্যালিটি নগরী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন বলে। এছাড়া মহানগর ও জেলা শ্রমিক দল নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পৃথক ভাবে মে দিবসের শোভাযাত্রা বের করে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।
মে দিবসের সভা শেষে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা শ্রমিকদের অধিকার হরণ করেছিলেন, আগামী দিনে দেশ পরিচালনার সুযোগ পেলে শ্রমিকদের সকল অধিকার নিশ্চিত করা হবে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠন, সরকারি শ্রম দপ্তরসহ অন্যান্য সংগঠন আয়োজন করে মে দিবসের শোভাযাত্রা এবং আলোচনা সভার।বৃহস্পতিবার সকাল ৯টায় রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে মহানগরীর বর্ণালী মোড় এলাকায় থাকা শ্রম অধিদপ্তরের আয়োজনে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সেখানে বেলুন ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা।শোভাযাত্রাটি মহানগরীর বর্ণালীর মোড় হয়ে তেরোখাদিয়ায় থাকা শ্রম মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে সেখানে মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটায়ও আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘মে’ দিবসে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ ছাড়া মহান মে দিবস উপলক্ষে স্থানীয় শ্রমিক সংগঠনগুলো রাজশাহীতে আজ নানান কর্মসূচি পালন করছেন।


এই বিভাগের আরো খবর