নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মঙ্গলবার গরীব, দুস্থ, ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে রাজশাহী গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব মো: জাহান বকস্ মন্ডল। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর মোহাম্মাদ তৌফিক উজ জামান (জিএম-প্রশাসন, প্রধান কার্যালয়), কৃষিবিদ রফিকুল ইসলাম (এজিএম, কিউসি এবং উৎপাদন, নাবিল ফিড মিলস লি.) মো: শাহজাহান আলী (সিনিয়র ম্যানেজার), মো: ফেরদৌস আলম (সিনিয়র ম্যানেজার) প্রমুখ। এছাড়া সোমবার মো: বাবলুর রহমান (জি এম-নাবা ফার্ম)এর নেতৃত্বে এবং মো: মাসুম উল হক (ডিজিএম- নাবা ডেইরী এন্ড ক্যাটল ফার্ম) ও বেলাল হোসাইন (ম্যানেজার,এগ সেলস) উপস্থিতিতে মাহিন্দ্রা, পবা, রাজশাহীতে অবস্থিত নাবা ডেইরী এন্ড ক্যাটল ফার্মে এবং একই দিন নাবিল গ্রুপের পরিচালক মামুনুর রশিদ এর নেতৃত্বে সিনিয়র ম্যানেজার শরিফ আল হাসান ও মো: জয়নাল এর উপস্থিতিতে জাহান বকস্ মন্ডল-আনোয়ারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে মোহনপুর খাড়ৈল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গরীব, দুস্থ, ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতি বছরের মত এবারও গরীব, দুস্থ, ও অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে চেয়ারম্যান আলহাজ্ব মো: জাহান বকস্ মন্ডল মহান আল্লাহ্ তায়ালার শুকরিয়া আদায় করেন এবং নিজ হাতে উপস্থিত গরীব, দুস্থ, ও অসহায় নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
উল্লেখ্য নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দেশের বৃহৎ কৃষি ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান যেটি দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।