রিয়াজ শাহরিয়ার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ৯টি উপজেলাসহ একটি সিটি কর্পোরেশনের আওতাধীন ৬টি সংসদীয় আসনে ২৮টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন কেন্দ্রীয় রিজার্ভ, কে-৯ সদস্যরা কাজ করবেন। এছাড়াও পদ্মা নদীতে সাতটি স্পিডবোট এবং ফাস্ট পেট্রোল ক্রাফট, সীমান্তবর্তী ১৬টি বিওপির প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে সর্বমোট ৭০০ জনের অধিক বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
রিয়াজ শাহরিয়ার বলেন, অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি মোতায়েন পরবর্তী সময়ে ৯টি উপজেলাসহ ১টি সিটি কর্পোরেশন এলাকায় ৩০টি ফোকাল পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে।