মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

রাজশাহীতে পুলিশের সাথে জুলাইয়ের কাঠগড়া সংগঠনের নেতাদের ধ্বস্তাধ্বস্তি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাওয়ের চেষ্টাকালে পুলিশের সাথে জুলাইয়ের কাঠগড়া সংগঠনের নেতাদের ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়। এই ঘটনার পর ভারতীয় সরকারি হাই কমিশন অফিসের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ সিআরটি এর সদস্য মোতায়েন করা হয়েছে।
গতকাল সংগঠনের থেকে আজকে দুপুর ১২ টার দিকে সহকারী হাইকমিশন অফিসে ঘেরাও কর্মসূচির ঘোষণা করে জুলাইয়ের কাঠগোড়ায় নামের সংগঠনটি। দুপুর ১২:৩০ টার দিকে প্রতিনিধি সোইয়েব আহমেদের নেতৃত্বে ১২ থেকে ১৫ জনের একটি দল পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত সহকারি হাইকমিশন অভিমুখে মিছিল করে অগ্রসর হয়। সহকারী হাই কমিশন অফিসের অদূরে পুলিশ তাদের বেড়িগেড দিয়ে আটকে দেয়। এ সময় তারা ভারত বিরোধী নানা স্লোগান দিতে থাকে। একপর্যায়ে নেতাকর্মীরা পুলিশের কাঁটাতারের ব্যারিকেড সরিয়ে ভিতরের দিকে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তাদের সাথে দোস্ত দোস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ তাদের ধাক্কা দিয়ে ভদ্রা মোড়ের দিকে সরিয়ে দেয়। এ নিয়ে উত্তেজন কর পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংগঠনের নেতাকর্মীরা ভারতীয় হাইকমিশন অফিসের অদুরে রাস্তায় বসে অবস্থান করছে।পুলিশ হল শক্ত অবস্থান দেখা যায়।

প্রায়  আড়াই ঘণ্টারও বেশি সময় তারা সেখানে অবস্থান করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবেই হাইকমিশন সংলগ্ন সড়কে কাউকে প্রবেশ করতে দেয়নি। তবে শেষ পর্যন্ত লংমার্চ ও ঘেরাও কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। দুপুর তিনটারদিকে নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

এদিকে এত প্রতিক্রিয়ায় সোইয়েব আহমেদ জানায়, আমরা কেন ঝামেলা করতে যায়নি।  শুধু বেড়িগেড সরানোর চেষ্টা করতেই পুলিশ আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন আজ আমরা ১০/১৫ জন এসেছি। আগামীতে আরো বেশী আসবে প্রতিবাদ জানাতে। ঘেরাও কর্মসূাচতে অংশ নেয়া এক নারী নেত্রী জানায়, শেখ হাসিনা সহ হাদীর উপর হামলাকারীদের ফেতরদিতেই হবে । তা না হলে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেভেন সিস্টার দখল করে নিবো।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নাসির ফরহাদ জানান, কয়েকজন ভারতীয় সহকারী হাই কমিশনের দফতর ঘেরাও করতে যায়। তবে পুলিশ তাদের সেটা করতে দেয়নি।


এই বিভাগের আরো খবর