রাজশাহী মোহনপুর উপজেলার জাহানাবাদ শতফুল বাংলাদেশ স্কুল মাঠে পুষ্টি সচেতনতা ও শিখন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিশারিজ বিভাগের ডিন প্রফেসর মোস্তাফিজুর রহমান। শতফুল বাংলাদেশ কার্য নির্বাহী কমিটির সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পল্লী কর্ম -সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপক কপিল কুমার পাল, বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ এর খাদ্য অফিসার ইয়ামিন হোসেন। অনুষ্ঠানটি অর্থায়ন ও বাস্তবায়ন করে পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং শতফুল বাংলাদেশ রাজশাহী।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনামুলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য ক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।