রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

রাজশাহীতে প্রথম আলো অফিসের সামনে বিক্ষোভ  

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

রাজশাহীতে প্রথম আলো অফিসের সামনে বিক্ষোভ ও পত্রিকা অফিসের সাইনবোর্ড ভাংচুরের পর অগ্নি সংযোগ করেছে আলেম-ওলামা এবং তাওহীদি জনতার। সোমবার দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার অদুরে প্রথম আলো পত্রিকা অফিসের সামনে এই ঘটনা ঘটে। এর আগে আলেম-ওলামা এবং তাওহীদি জনতার ব্যানারে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশ-বিরোধী কর্মকান্ডের অভিযোগ এনে প্রতিবাদ এবং ঢাকায় জেয়াফত অনুষ্ঠানে পুলিশের অতর্কিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে রাজশাহী নগরীর জিরোপয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলো অফিসে সামনে মানববন্ধন করে।

এসময় কয়েকজন বিক্ষুদ্ধ জনতা প্রথম আলোর অফিসের প্রবেশ পথে থাকা সাইনবোর্ড ভাংচুর করে পুড়িয়ে দেয়। এ সময় তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে তারা আলুপট্টির মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।
এব্যাপারে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ জানান, অফিস বন্ধ থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। সাইনবোড় ভাংচুর ও অগ্নি সংযোগ করে। পরে তারা বিক্ষোভ দেখিয়ে চলে গেছে।

 

 


এই বিভাগের আরো খবর