সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

রাজশাহীতে বিএনপি জামায়াত সহ ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, এবি পার্টিসহ অন্যান্য প্রার্থীরা। আজ সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছে এই মনোনয়নপত্র জমা দেয়া হয়। রাজশাহীর ৬টি আসনে ৫৬জন মনোনয়নপত্র কিনলেও জমা দিয়েছেন ৩৮ জন। এর মধ্যে রাজশাহী ১ আসনে ৬ জন, রাজশাহী ২ আসনে ৯ জন, রাজশাহী ৩ আসনে ৭ জন, রাজশাহী ৪ আসনে ৪ জন, রাজশাহী ৫ আসনে ৮ জন ও রাজশাহী ৬ আসনে ৪

জন।


প্রার্থীদের মধ্যে উল্লেখ যোগ্য হলো রাজশাহী ২ আসন থেকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী ১ আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন। এই আসন থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান। রাজশাহী ৩ আসন থেকে বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সহ সম্পাদক এডভকেট শফিকুল হক মিলন। এছাড়া রাজশাহী ৬ আসন থেকে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচনী মাঠে অস্থিতিশীলতা কেটে গিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং এবার সুষ্ঠু-সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সুষ্ঠু নির্বাচন এবং লেবেল প্লেয়িং ফিল তৈরি করতে বর্তমান প্রশাসন, দলমত নির্বিশেষ নিরপেক্ষ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা প্রার্থীদের।


এই বিভাগের আরো খবর