রাজশাহী ৫ আগস্ট ২০২৪
শেখ হাসিনার পদত্যাগের খবর জানাজানি হওয়ার পর রাজশাহীতে বিক্ষুব্ধ জনতার সাথে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে । আনন্দ উল্লাস প্রকাশ করে। বিক্ষুব্ধ জনতার একটি অংশ, রাজশাহী সিটি কর্পোরেশন, মেয়র দপ্তর , উপশহরে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়ী, রাজশাহী আরএমপির সদর দপ্তর ভাংচুর এবং অগ্নি সংয়োগ করে। এর আগে বিক্ষুব্ধ জনতা রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিস এবং আওয়ামী লীগ নেতাদের বেশকিছু ভবনে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। ভাংচুর করেছে ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পদক ফজলে হোসেন বাদশার অফিস ও ওয়ার্কর্স পার্টির কার্যালয়ে, মালোপাড়া পুলিশ ফাঁড়ি সহ আওয়ামী লীগ নেতাদের বাড়ী।
দুপুরে শেখ হাসিনার পদত্যাগের খবর জানাজানি হলে নানা শ্রেণি পেশার হাজার হাজার মানুষ বাড়ি থেকে রাস্তায় নেমে আসে। তাদের অনেকের হাতে ছিলো জাতীয় পতাকা। বিক্ষুব্ধ জনতা নগরীর কুমারপাড়া এলাকায় মহানগর আওয়ামী লীগ অফিস ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা পাশেই মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের মার্কেট ও সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহম্মেদ লিমনের কার্যালয় ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।
এদিকে বিকালে বিক্ষুব্ধ জনতা নগরীর উপশহর এলাকায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়ি ভাংচুর করে। তবে এসময় লিটনের পরিবারের কেউ বাড়িতে ছিলো না বলে জানা গেছে। এছাড়া আন্দোলনকারীরা রাণীবাজার এলাকায় লিটমের রাজনৈতিক কার্যালয় এবং লক্ষীপুর এলাকায় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের কার্যালয় ভাংচুর করেছে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙ্গে ফেলেছে বিক্ষুব্ধ জনতা।