রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পষ্ট হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ৭ বছরের শিশু সোলায়মান আলীর কন্যা সাইফা ও ৮ বছর বয়সী সাইফুর রহমানের কন্যা হামিদা খাতুন। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ওসি কবির হোসেন। ওসি বলেন,দুই শিশু সাইফা ও হামিদা দুপুরে বাসায় খেলা করছিলেন। এ সময় খেলার ছলে বাড়িতে থাকা ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ তারে হাত দিলে বিদ্যুৎস্পষ্ট হয়। বাসার কেউ বিষয়টি বোঝার আগেই ঘটনাস্থলে তারা দুজনেই মৃত্যু হায়। মারা যাওয়ার পরে পরিবারের সদস্যরা দেখতে পায়। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরো খবর